1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

এবার আপনাদের প্রতিদান দিতে চাই : পররাষ্ট্রমন্ত্রীকে শ্রিংলা

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৩৮ Time View

ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ ও তিস্তা চুক্তি ইস্যু নিয়ে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আজ সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আলাদা বৈঠক করেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমি তাকে বলেছি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের জিরো কিলিং হবে বর্ডারে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এ বছরে কিলিংটা অনেক বেড়ে গেছে, এটা আমাদের জন্য দুঃখজনক। আপনারা আমাদের বন্ধু মানুষ। এই বন্ধুদের মধ্যে কিলিং হওয়া ঠিক না।

জবাবে ভারতের পররাষ্ট্র সচিব সীমান্ত হত্যা বন্ধে চেষ্টা চালাবেন বলে আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন- ট্রাই করবেন এটা যাতে না হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি তিস্তা নিয়ে প্রশ্ন তোলায় তিনি বলেছেন- মোটামুটি এটাতে অসুবিধা আছে উনাদের, কিন্তু আশা করতেছি, এটা আগামীতে হবে।

তিনি বলেন, আমি বললাম, আমাদের জবাবদিহি আছে, আমরা একটি নির্বাচিত সরকার। গণতান্ত্রিক সরকার, মানুষ আমাদের এগুলো নিয়ে প্রশ্ন তোলে।

তিনি বলেন, শ্রিংলা বলেছেন- আরো কয়েকটি নদী আছে, সেটা আমরা মোটামুটি ফাইনালাইজড করে ফেলেছি এবং আশা করছি, প্রধানমন্ত্রী মোদি আসলে সব হবে। আপনারা গতবারে আমাদের ফেনী নদীর কিছু সাহায্য করেছেন এবং এখন ভারতের প্রয়োজন আপনাদেরকে সাহায্য করা। বললাম, দিস ইজ গুড। উনি বললেন, এবার আমরা আপনাদের প্রতিদান দিতে চাই।

এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছি। ভারত আমাদের বড় প্রতিবেশী দেশ। একই সঙ্গে বিশ্বের সব চেয়ে বড় গণতান্ত্রিক দেশ। আমাদের দেশের সঙ্গে ওদের দেশের ইতিহাস, মূল্যবোধ, সংস্কৃতি জড়িয়ে আছে। আমাদের জয়ের সঙ্গে ওদের জয়ও জড়িত। এক্ষেত্রে এসব বিষয় আমরা বিবেচনায় নিয়েছি।

এর আগে সোমাবার সকালে দুদিনের সফরে ঢাকা আসেন ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলা। মঙ্গলবার (৩ মার্চ) শ্রিংলা ঢাকা ত্যাগ করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ