1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

খ্যাতনামা সুরকার সেলিম আশরাফ আর নেই

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৪০ Time View

খ্যাতনামা সুরস্রষ্টা সেলিম আশরাফ আর নেই। গতকাল রবিবার (১ মার্চ) দিবাগত রাত ৩টায় মৃত্যুবরণ করেন তিনি।

সেলিম আশরাফের স্ত্রী বিশিষ্ট কণ্ঠশিল্পী আলম আরা মিনু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন তিনি। তাতে লিখেছেন, ‘অদির বাবা বিশিষ্ট সুরকার সেলিম আশরাফ আর নেই। রাত ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা সবাই দোয়া প্রার্থী।’

‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা’, ‘এই যাদুটা যদি সত্যি হয়ে যেতো’-এমন অনেক জনপ্রিয় গানে সুর দিয়েছেন সেলিম আশরাফ। চার বছর ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত বছরের ফেব্রুয়ারিতে শ্বাসকষ্ট, রক্ত ও কিডনি সমস্যা নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সে সময় তাঁর পাশে দাঁড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বরে চেন্নাইয়ে শ্রীরাম মেডিক্যাল সেন্টারে ১৩ দিন চিকিৎসা শেষে দেশে ফেরেন এই সুরস্রষ্টা। তখন খানিক সুস্থতাবোধ করলেও কিছুদিন যেতে না যেতেই ফের অসুস্থ হয়ে পড়েন তিনি।

চলতি বছরের শুরুর দিকে তিনি আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার চিকিৎসা সহায়তায় এগিয়ে আসেন সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদী। পাশে দাঁড়ান অসুস্থ এন্ড্রু কিশোরও। কিন্তু সবকিছুকে ব্যর্থ হওয়ায় মৃত্যুকেই বরণ করতে হলো এই জনপ্রিয় সুরকারকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ