1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গুরুদাসপুরে শ্রমিককে শিকলে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ২

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২০
  • ৬২ Time View

নাটোরের গুরুদাসপুরে ইটভাটার শ্রমিককে শিকলে বেঁধে তিনদিন ধরে নির্যাতন চালানোর ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হওয়ায় ভাটার ম্যানেজার মো. স্বপন ও আবু শামা নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতনের শিকার শ্রমিক রাম বসাক (৩৫) পার্শ্ববর্তী তাড়াশ উপজেলা সদরের ছুটু বসাকের ছেলে।

অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সাহাপুর গ্রামের এএসবি ব্রিকস নামে আব্দুর রহিম মোল্লার ইটভাটায় মাটি তৈরির কাজ করতেন শ্রমিক রাম বসাক। অভাবে পড়ে বর্ষা মৌসুমে ১৫ হাজার টাকার বিনিময়ে সিরাজুল ইসলাম নামে এক সর্দারের মাধ্যমে অগ্রিম শ্রম বিক্রি করেন তিনি। চার মাস আগে কাজ করে ১৫ হাজার টাকা শোধ দিয়েছেন। কিন্তু সর্দার সিরাজুলসহ কিছু শ্রমিক পালিয়ে যাওয়ায় তাকে শিকলবন্দী করে নির্যাতন করা হয়। এ ঘটনায় ছুটু বসাক গুরুদাসপুর থানায় অভিযোগ দিলে পুলিশ শনিবার গভীর রাতে ওই দুইজনকে গ্রেপ্তার করে।

ইটভাটা মালিক আব্দুর রহিম মোল্লা দাবি করেন, তার ভাটায় কাজ করার জন্য শ্রমিক সর্দার সিরাজুল ইসলাম অগ্রিম ১৫ লাখ টাকা নিয়েছেন। এর মধ্যে শ্রমিকের কাজ করে নয় লাখ টাকা পরিশোধ করেছেন। পলাতক সর্দার সিরাজুলকে ধরতেই রাম বসাককে আটকে রাখা হয়েছে। তবে নির্যাতন করা হয়নি।

রাম বসাকের বাবা ছুটু বসাক অভিযোগ করেন, কাজের জন্য শ্রমিক সর্দারের কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়েছিল। সেই টাকা পরিশোধ হলেও ছেলেকে তিন দিন ধরে শিকলে বেঁধে নির্যাতন চালানো হয়েছে।

রবিবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোজাহারুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের নাটোর কারাগারে পাঠানো হয়েছে।

erzincan escort

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ