1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

ছাত্রজীবনে বঙ্গবন্ধু একজন ফুটবলার ছিলেন : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৯ Time View

ছাত্রজীবনে জাতির পিতা বঙ্গবন্ধুও একজন ফুটবলার ছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার দাদা তিনিও ফুটবল খেলতেন। আমার ভাইয়েরা ফুটবল খেলতেন। আমার নাতিপুতিরাও ফুটবল খেলে।

তিনি বলেন, জাতির পিতার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা স্বাধীন জাতি হিসাবে সম্মান পেয়েছি। ছোটবেলা থেকেই তিনি এদেশের মানুষের জন্য সংগ্রাম করেছেন এবং ছাত্রজীবনে করেছেন।

আজ শনিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আজকে ক্রীড়াক্ষেত্রে আমরা যথেষ্ট অগ্রগতি লাভ করেছি। এই অগ্রগতি আমাদের ধরে রাখতে হবে। স্বাধীনতার পর পর জাতির পিতা উদ্যোগ নিয়েছিলেন ক্রীড়া ক্ষেত্রটাকে আরো প্রসারিত করতে এবং আমার ভাই শেখ কামাল-শেখ জামালসহ সবাই এই ক্রীড়ার সঙ্গে অত্যন্ত সম্পৃক্ত ছিল।

তিনি বলেন, প্রাথমিক থেকে আজকে আমরা যে জাতীয় পর্যায়ে অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট করতে পারলাম পাশাপাশি আমরা এখন আন্তঃকলেজ প্রতিযোগিতা এবং আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা সেটারও ব্যবস্থা করছি। তাই খেলাধুলার মাধ্যমে আজকের ছেলেমেয়েরাই আগামী দিনে পৃথিবীতেও একটা স্থান করে নিতে পারবে।

এ সময় মেয়েদের ফুটবলা খেলার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। ফাইনালে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলসহ খেলায় অংশগ্রহণকারী সকলের প্রতি অভিনন্দন জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ