1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ

‘পাপিয়া-সম্রাটদের জন্য আমা‌দের সব অর্জন নষ্ট হ‌য়ে যা‌চ্ছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪০ Time View

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, পাপিয়া, সম্রাটদের জন্য নিজেকে রাজনীতিবিদ হিসেবে পরিচয় দিতে লজ্জা লাগে। সবক্ষেত্রেই বাংলাদেশ আজ আলোকিত। তার মধ্যে কিছু কষ্ট আছে, কষ্ট গুলো হলো দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর কেন এই দেশে সম্রাট ও পাপিয়ার মতো দুর্নীতিবাজদের জন্ম হবে। তা‌দের কার‌ণে আজ আমা‌দের সব অর্জন নষ্ট হ‌য়ে যা‌চ্ছে।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

নাসিম ব‌লেন, এরশাদ ও খালেদার বিরুদ্ধে লড়াই করে রাস্তায় পুলিশের মার খেয়েছি, জেল খেটেছি। তখন কোথায় ছিল এই দুর্নীতিবাজরা? কখনো রাসেল স্কয়ারে দেখিনি এদের। খুঁজে বের করতে হবে এদের কে সৃষ্টি করেছে? আজ সবাই আওয়ামী লীগ হয়ে গেছে, আন্দোলনের সময় হাতেগোনা লোক দেখতাম। এদের জন্য লজ্জা আমার, আমাদের সবার।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জঙ্গি দমনে আমরা সফল। জঙ্গিবাদ দমনে যদি সফল না হতো, তাহলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আজ বাংলাদেশ জঙ্গিমুক্ত।

বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের আহ্বায়ক অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও বিশিষ্ট কলামিস্ট অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশর উপাচার্য অধ্যাপক ড.আবদুল মান্নান চৌধুরী, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী, সাবেক আইজিপি ও কলামিস্ট এ কে এম শহীদুল হক, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন, বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সদস্য সচিব-১ অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস, বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সদস্য সচিব-২ সৌরভ জাহাঙ্গীর প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ