1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

এক বছরে গণপরিবহনে ৫৯ নারীকে ধর্ষণ ও যৌন নির্যাতন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪০ Time View

২০১৯ সালে গণপরিবহনে ৫২টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৫৯ নারী ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হয়েছে। দেশের সড়ক, রেল ও নৌ পথে এসব ঘটনা সংঘটিত হয়।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সোমবার গনমাধ্যমে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন বিশ্লেষণ করে এ প্রতিবেদন তৈরি করেছে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়, সড়ক পথে ৪৪টি ,রেল পথে ৪টি ও নৌ পথে ৪টি নারী নির্যাতনের ঘটনা ঘটে। তার মধ্যে ৪৪টি ঘটনায় মামলা হয়েছে। ৯৩ আসামী গ্রেপ্তার করেছে পুলিশ। এসব ঘটনার ১৬ টি ধর্ষণ, ১২টি গণধর্ষণ, ৯টি ধর্ষণের চেষ্টা, ১৫টি যৌন হয়রানির ঘটনা ঘটেছে। এছাড়াও গণপরিবহনে যাতায়াতকালে নারীরা অসম্মানজনক আচরণ, নিপীড়ন, হেনস্তা, যৌন হয়রানির শিকার হচ্ছে। শুধুমাত্র পরিবহন শ্রমিক, চালক, চালকের সহকারি নয়- কখনো কখনো সহগামী পুরুষযাত্রীর দ্বারাও এ ধরনের যৌন সহিংসতার শিকার হচ্ছেন নারীরা।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী মনে করেন, এক বছরে এই সহিংসতার চিত্র শুধু সংবাদপত্রে প্রকাশ হয়েছে। প্রকৃতপক্ষে ঘটনার ভয়াবহতা অনেক বেশি। প্রতিবেদন প্রকাশকারী সংস্থাটি গণপরিবহনে সিসি ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক করা, চালক, চালকের সহকারি ও অন্যদের আলাদা আলাদা নাম প্রকাশকারী ব্যবস্থা ও পোশাক পরিধান বাধ্যতামূলক করা, তাদের নিয়োগপত্র, জাতীয় পরিচয়পত্র ও ছবি নিয়ে তথ্যব্যাংক তৈরি করার সুপারিশ করেছে। এছাড়া গাড়ির ভেতরে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের হটলাইন ও ফোন নম্বর ও গাড়ির নম্বর দৃশ্যমান রাখার, গণপরিবহনে অস্বচ্ছ ও বিজ্ঞাপনে মোড়ানো কাচেঁর ব্যবহার বন্ধ করার সুপারিশ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ