1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ

বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলা রাষ্ট্র ভাষা হতো না: মোস্তাফা জব্বার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪০ Time View

ভাষা আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা অর্জন এবং বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না এবং বাংলা রাষ্ট্র ভাষা হতো না।

মন্ত্রী বলেন, বাংলা ভাষা বাঙালির রক্তের সাথে, মেধা মননের সাথে এবং মায়ের মুখের সাথে মিশে আছে। বিদেশি শক্তি যখন যারাই এদেশ শাসন করেছে, তারা তাদের ভাষা এদেশে চাপিয়ে দেয়ার চেষ্টা করেছে, কিন্তু তারা বাঙালির মায়ের মুখের বাংলা ভাষাকে কেড়ে নিতে পারেনি।

আজ শুক্রবার ঢাকার জিপিও অডিটরিয়ামে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকেট অবমুক্তকরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রক্তের বিনিময়ে মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্র ভাষা হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। এ ভাষার মর্যাদা রক্ষা ও বাংলা ভাষাভিত্তিক বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার নজির বিশ্বে আর নাই।

তিনি বলেন, যন্ত্রে বাংলা লিখার সীমাবদ্ধতা নাই। প্রযুক্তির উৎকর্ষতার সুযোগ যথাযথভাবে কাজে লাগানোর বিকল্প নেই।

পৃথিবীতে বিদ্যমান ভাষা সাম্রাজ্যবাদকে একটি ভয়ঙ্কর বিষয় উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, একাত্তরের আগে এ ভূখন্ড পাকিস্তানি, ইংরেজ, মোগল এবং এরও আগে বাইরের শক্তি শাসন করেছে। তারা প্রত্যেকেই তাদের ভাষা চাপানোর চেষ্টা করেছে কিন্তু পারেনি। তিনি উচ্চতর শিক্ষায় এবং উচ্চ আদালতে বাংলা ভাষা প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী বলেন, পিতার পথ ধরে জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলায় ভাষণ দেন। তিনি জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠিত করতে অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ডাক অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মহিবুর রহমান এ সময় বক্তৃতা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ