1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ

‘খালেদা জিয়া উর্দুতে পাস করলেও বাংলায় ফেল’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৩ Time View

বাংলাদেশসহ বিশ্বের অসংখ্য দেশ বিনম্র শ্রদ্ধার সঙ্গে পালন করছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মেট্রিক পরীক্ষায় উর্দুতে পাস করলেও বাংলায় ফেল করেছিলেন।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির মাঠের আন্দোলনের কথা ১১ বছর ধরে শুনে আসছি। তাদের কথাগুলো মানুষের কাছে হাস্যকর হয়ে দাঁড়িয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবসময় একই কথা বলে থাকেন। তাদের নেত্রী খালেদা জিয়া বাংলা ভাষাকে কতটুকু ধারণ করেন সেটা একটি প্রশ্ন। তিনি তার মেট্রিক পরীক্ষায় উর্দুতে পাস করেছিলেন এবং বাংলায় ফেল করেছিলেন।’

কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া কোনো রাজবন্দি নন। তিনি দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগ করছেন। তাদের জন্য এটাই দুঃখজনক। তাদের রাজনীতি খালেদা জিয়ার অসুস্থতা আর বন্দিদশার মধ্যে আটকে আছে। তারা গণমানুষের রাজনীতি করতে ব্যর্থ হয়েছে। খালেদা জিয়াকে মুক্ত করার একমাত্র পথ হচ্ছে আইনি পথ। এটা ছাড়া আর কোনো পথ নেই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ