1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

বিলুপ্ত হচ্ছে ডাকবাক্স

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৯ Time View

আগের দিনে চিঠি ছিল যোগাযোগের একমাত্র মাধ্যম। আর সে চিঠি পাঠানোর জন্য ডাক বাক্সের ছিদ্র দিয়ে রেখে দিতে হত। পৌঁছে যেত নির্দিষ্ট ঠিকানায়। আজ সোমবার সকালে রাণীশংকৈল ডাকঘরের পাশ দিয়ে যেতেই চোখে পড়ে মরিচাপড়া ডাকবক্সটি। অবহেলায় মরিচায় ক্ষয়ে যাওয়া নোংরা ডাকবাক্সটি মহাসড়কের পাশে অবহেলায় দাঁড়িয়ে আছে। হয়তো কারণ একটাই। তা হলো তার কছে আর চিঠি পড়ে না। খামে ভরা চিঠি এখন শুধুমাত্র প্রাতিষ্ঠিানিক।

এ আধুনিক সমাজে মানুষ এখন প্রবাসী স্বজনদের সঙ্গে কিংবা প্রিয়জনের যোগাযোগের সুযোগটা যখন ইচ্ছে তখনই অনলাইনে উপভোগ করেছে। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ডাকঘর গুলোর সবকটিতেই নাজুক অবস্থা। উপজেলার প্রধান ডাকঘরটিতে সাইনবোর্ডটিও নেই। কর্তাবাবুরা চা পান খেয়ে কিংবা গল্প গুজব করেই সময় কাটান প্রায়। সময়ের বিবর্তনে আজ ডাকঘরগুলো কোনোমতো দিনানিপাত করছে অবহেলায়। এক সময় এ ডাকঘরগুলো থাকতো প্রাণবন্ত ও মুখরিত। রানার কিংবা ডাক পিয়নের অপেক্ষায় হাজার মানুষগুলো প্রাণ ফিরে পেত।

খামে ভরা কাগজের চিঠির জন্য মানুষ ডাকঘরের সামনে অপেক্ষা করতো ঘণ্টার পর ঘণ্টা। কখন আসবে প্রিয়জনের চিঠি। রানীশংকৈল উপজেলায় ডাকঘরের অধিকাংশ ডাকঘর এখনো পাকা ভবনে শোভা পাচ্ছে। সম্প্রতি সোলার প্যানেল স্থাপন ও আসবাবপত্র নতুন করে তৈরি করা হলেও দাপ্তরিক কাজকর্ম তেমন নেই বললে চলে। প্রতিটি ডাকঘরে একজন মাস্টার, ডাকপিয়ন। তবে তারা যে বেতন পান তা দিয়ে ঠিকমতো সংসার চালাতে পারেন না এমন অভিযোগও রয়েছে। জেলা ও উপজেলার ডাকঘরগুলোর স্বাভাবিক কার্যক্রম চললেও গ্রাম্য ডাকঘরগুলো কোনোমতে দিন কাটছে।

রানীশংকৈল উপজেলা ডাকঘরের পোস্ট মাস্টার মোস্তফা আলম জানান, দেশ ডিজিটাল হয়ে গেছে। এখন অনলাইনে সব কাজ। তবে ডাক বাক্সে চিঠি আসে না, কোনো কোনো দিন এক দুইটা পাওয়া যায়। অনলাইনের মাধ্যমে টাকা-পয়সা আদান-প্রদান হয়।

অফিসের বাইরে একজন বলেন, মোবাইল ফোন থেকে শুরু করে ই-মেইল, ইন্টারনেট, ফেসবুক, ইমো, ভাইবার, মেসেঞ্জারসহ প্রযুক্তির কত রকমের সুবিধা এখন সবার জন্য। শহরের চেয়ে খুব একটা পিছিয়ে নেই গ্রাম। কারণ এখন সবকিছুই ডিজিটাল হয়েছে। দেশ এখন এগিয়ে যাচ্ছে। হাতের কাছে মানুষ অনেক সুযোগ সুবিধা পাচ্ছে। সরকারি ডাক বিভাগের পাশাপাশি বেসরকারি কুরিয়ার সার্ভিসে চিঠিপত্র ও টাকা-পয়সা আদান-প্রদান করতে পারছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ