1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

৩৯তম বিসিএসে বাদপড়া ৩৮ জনকে নিয়োগ দিতে রুল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৯ Time View

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সুপারিশ থাকার পরও ৩৯তম বিসিএস (বিশেষ)-এ সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ না পাওয়া ৩৮ জনকে নিয়োগ প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। কেন তাদের নিয়োগ দিতে নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ রুল জারি করেন।

আবদুল্লাহ আল মামুন, রাকিবুল আলম, সাদিয়া আফরিন, শায়লা আকতারসহ ৩৮ জনের করা পৃথক দুটি রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করা হয়। রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ৩৯তম বিসিএস (বিশেষ)-এ পিএসসি সর্বমোট ৪৭৯২ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করে। এরমধ্যে ৪৬২৯ জনকে সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। বাকী ১৬৩ জনকে এখনও নিয়োগ দেয়নি। এ অবস্থায় নিয়োগ বঞ্চিত ৩৮ জন সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগের জন্য হাইকোর্টে রিট আবেদন করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ