1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

সরকারি বিনিয়োগে প্রবাসীরা প্রতারণার শিকার হবেন না

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৯ Time View

সরকারি প্লট ও ফ্ল্যাট প্রকল্পসহ সকল বিনিয়োগে প্রবাসীরা প্রতারণার শিকার হবেন না বলে আশ্বস্ত করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।
গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে সংযুক্ত আরব আমিরাতের শারজায় হোটেল রেডিসন ব্লু-তে বাংলাদেশ কমিউনিটি দুবাই ও উত্তর আমিরাত, ইউএই-এর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসীদের এই আশ্বাস দেন মন্ত্রী।
গণপূর্ত মন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়নে প্রবাসীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁদের কষ্টার্জিত অর্থ দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে। বর্তমান সরকার প্রবাসীদের জন্য অনেক কিছুই করছেন এবং সম্ভাব্য সব কিছুই করবেন। ‘ তিনি বলেন, ‘আশা করি শিগগির সংযুক্ত আরব আমিরাতে ভিসা সংক্রান্ত জটিলতাসহ প্রবাসীদের অন্যান্য জটিলতা কেটে যাবে। সরকার এ লক্ষ্যে কাজ করছে। ‘
প্রবাসীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘যে যেখানে আছেন সেখান থেকে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দর্শন। বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা আমাদের মাঝে চিরজাগরুক। তিনি আমাদের চেতনার অগ্নিশিখা আর অন্ধকারে আলোকবর্তিকা হয়ে আমাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি। গোটা বিশ্ব রাজনীতিতে গভীর পাণ্ডিত্য নিয়ে অসম্ভবকে সম্ভব করার দৃঢ় প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়া দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞ নেতার নাম শেখ হাসিনা। ‘
সংবর্ধনা কমিটি, দুবাই ও উত্তর আমিরাত, ইউএই-এর আহ্বায়ক রাখাল কুমার গোপের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. আফজাল হোসেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সাঈদ নূর আলম, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি শামীম আমিনুর রহমান, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিচার্স ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ শামীম আখতার, গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব উম্মে সালমা তানজিয়া এবং বাংলাদেশ কনস্যুলেট, দুবাই-এর কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসাইন খান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান এবং বাংলাদেশ কমিউনিটি দুবাই ও উত্তর আঞমিরাত, ইউএই-এর নেতৃবৃন্দ বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ