1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

দেশে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি স্থাপন করা হবে : আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৭ Time View

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। বিচার বিভাগ স্বাধীন। বিচার বিভাগকে প্রাতিষ্ঠানিক রুপ দেওয়ার জন্য প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজন। সে কারণেই দেশে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি স্থাপন করা হবে। যেহেতু পদ্মা সেতু শেষ পর্যায়ে পাশেই শিবচরে খুব সুন্দর নান্দনিক জায়গা পাওয়া যাচ্ছে। এ কারণে এখানেই ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি এখানে যুগ্ম জজ আদালতও স্থাপন হবে। আজ সেই জমি পরিদর্শন করলাম।

আজ শুক্রবার দুপুরে মাদারীপুরের শিবচর পৌরসভার কেরানীরবাট এলাকায় প্রস্তাবিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির জায়গা পরিদর্শনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, এই শিবচরকে দেখে আমার কাছে অনুকরণীয় মনে হয়। আমি চীফ হুইপ সাহেবকে সাধুবাদ জানাই এত সুন্দর পরিকল্পনা মাফিক শিবচরকে সাজানোর জন্য। আমরা যদি দেশের সকল উপজেলায় এভাবে উন্নয়ন করি তাহলে বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে সাজাতে চান সেভাবে সাজানো সম্ভব হবে।

এদিন আইনমন্ত্রী দত্তপাড়ায় মুজিব বাহিনীর কোষাধক্ষ্য সাবেক সংসদ সদস্য মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দত্তপাড়ায় নবনির্মিত মসজিদ, পৌরসভার চৌধুরী ফাতেমা বেগম অডিটরিয়াম, দাদা ভাই পৌর সুপার মার্কেট, চৌধুরী ফিরোজা বেগম শিল্পকলা একাডেমি ও মুক্তমঞ্চ, প্রেস ক্লাব, লালনমঞ্চ, রবীন্দ্র সরোবরসহ বিভিন্ন উন্নয়ন চিত্র পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মাহবুব আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, সিনিয়র সহ সভাপতি মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মো: সামসুদ্দিন খান, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা: মো: সেলিম, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর ঘোষ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ