1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

পীরগাছায় সুজন হত্যা রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৪

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ৭৬ Time View

রংপুরের পীরগাছায় মোবাইল ফোনের সূত্র ধরে রাজমিস্ত্রি সুজন হত্যার নয় দিন পর রহস্য উদঘাটন করেছে থানা পুলিশ। এ ঘটনায় হত্যার সঙ্গে জড়িত সন্দেহে পরকীয়া প্রেমিকা নিলুফা আক্তার নিশাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তারকৃতদের মধ্যে নিশা আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার অন্নদানগর ইউনিয়নের রেজাউল করিমের স্ত্রী নিলুফা আক্তার নিশা (২৪), আব্দুল জলিলের স্ত্রী নাসিমা আক্তার (৪৫), ছেলে নাজমুল হক (৩৫) ও একাই এলাকার নিজাম উদ্দিনের ছেলে নুরুল হক (৩৭)।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার অন্নদানগর ইউনিয়নের প্রতাব জয়সেন গ্রামের (ডারার পাড়) ইদ্রিস আলীর ছেলে সুজনের নাম্বারে গত ২৫ জানুয়ারি রাত ১০টার দিকে অজ্ঞাত একটি নাম্বার থেকে ফোন আসে। ওই সময় ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হয়ে যায় সুজন। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি।

গত ২৯ জানুয়ারি দুপুরে বাড়ির পাশের একটি ফাঁকা মাঠে সুজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পরিবারের লোকজন। পরে পুলিশ দুপুর ২টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘মোবাইল ফোনের সূত্র ধরে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে নিশা বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ