1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

রাজধানীর তুরাগে ‘বন্দুকযুদ্ধ’, ‘ডাকাত শহীদ’ নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৭ Time View

রাজধানীর তুরাগ থানার বেড়িবাঁধ এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শহীদ হোসেন ওরফে কানা শহীদ (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোরে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত শহীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। র‍্যাবের দাবি, তিনি ডাকাতদলের সদস্য ছিলেন।

র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুজ্জামানের ভাষ্যমতে, ডাকাতদলের সদস্যরা বেড়িবাঁধ এলাকায় অবস্থান করছে-এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় র‍্যাবের সদস্যদের ওপর ডাকাতদল গুলি চালায়। র‍্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাত শহীদ নিহত হন। আর ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে যান।

ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, দুটি ওয়ান শুটার গান, ২১টি কার্তুজ ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন বলেও দাবি করেন এই র‍্যাব কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ