1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে দুই দেশের সুবিধাজনক সময়ে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান নিজের ক্যানসার নিয়ে দুঃসংবাদ দিলেন অভিনেত্রী সামিয়া আফরিন

গাড়ি দুর্ঘটনায় আহত ‘ভুমি’ গায়ক সৌমিত্র

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ৭১ Time View

ওপার বাংলার নব্বই দশকের তুমুল জনপ্রিয় ব্যান্ড ‘ভুমি’র শিল্পী সৌমিত্র রায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। সোমবার দুপুরে কলকাতার ইকোপার্কের দিক থেকে উইপ্রো মোড়ের দিকে যাচ্ছিলেন তিনি। এসময় ইকো পার্কের কাছে দুর্ঘটনার কবলে পড়ে তার গাড়ি। ঘটনাচক্রে দুর্ঘটনার সময় কল্যাণ সেন বরাটও একই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনিই নিজের গাড়িতে করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যান সৌমিত্রকে।

বিধাননগর পুলিশ জানিয়েছে, হঠাৎই উল্টো দিক থেকে একটি গাড়ি সজোরে ধাক্কা মারে সৌমিত্রের গাড়িতে। সেই সময় গাড়িতে একাই ছিলেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রের খবর যে গায়কের বুকে চোট লেগেছে। পায়েও চোট রয়েছে। বুকে ঠিক কী হয়েছে, জানতে এক্সরে করা হবে।

অপর গাড়িতে থাকা যাত্রীদের দাবি, সৌমিত্র রায় নিজে গাড়ি চালাচ্ছিলেন এবং দ্রুতগতিতে আসার ফলে কোনও কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটান। সৌমিত্র রায় এর লেখা নতুন বই ‘বেশ করেছি গান করেছি’ সম্প্রতি প্রকাশ পেয়েছে। এই চোখে ‘ভুমি’ ব্যান্ডের পথচলা এবং উত্থানের গল্প নিজের দৃষ্টিকোণ থেকে বর্ননা করেছেন সৌমিত্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ