1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ঢাকা দক্ষিণের ৩১ নম্বর ওয়ার্ডের ফল স্থগিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৩ Time View

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনের ফলাফল ঘোষণা স্থগিত ঘোষণা করেছেন সিটির রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন।

গতকাল রবিবার ফল স্থগিত ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেন তিনি।

এই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতাকারী কাউন্সিলর প্রার্থীরা হলেন- জুবায়েদ আদেল, হাজী এ এম কাইয়ুম, শেখ মোহাম্মদ আলমগীর ও ইরোজ আহমেদ। এর আগে জুবায়ের আদেলকে বেসরকারিভাবে নির্বাচিত হন। তবে এ ফল স্থগিত ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, একটি কেন্দ্রের ভোটের সংখ্যা উল্টে দিয়ে প্রতিপক্ষকে জিতিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেখ মোহাম্মদ আলমগীর। প্রথমে তাঁর এ অভিযোগ আমলে নেয়া না হলেও পরে বিভিন্ন ইভিএম থেকে বের হওয়া ভোটের প্রিন্টেড কপির অনুলিপি জোগাড় করে যোগফল ভুল হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এরপর এ আসনের ফলাফল স্থগিত ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা ২০১০-এর বিধি ৪২(১) অনুসারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ড ৩১ নম্বরের নির্বাচনী ফলাফল ঘোষণা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ