1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

করোনাভাইরাস : চীনফেরত সাতজন কুর্মিটোলা হাসপাতালে

Reporter Name
  • Update Time : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৩ Time View

করোনাভাইরাস পরিস্থিতিতে বিমানের বিশেষ ফ্লাইটে চীন ফেরত ৩১৬ জন যাত্রীর মধ্যে সাতজনকে জ্বর থাকায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে আজ করোনাভাইরাসের কারণে চীনের উহান নগরীতে আটকে পড়া ৩১৬ জন বাংলাদেশিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরেছে বিমানের বিশেষ ‘রেসকিউ ফেরি ফ্লাইট’ বিজি-৭০০২।

আজ শনিবার বেলা ১১টা ৫৪ মিনিটে দেশে ফিরেছে বিমানের বিশেষ ফ্লাইটটি। এরপর আগত যাত্রীদের মধ্যে সাত জনকে জ্বর থাকায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

সাতজন বাদে অবশিষ্ট যাত্রীদের কোয়ারেন্টাইনে (সংক্রমণ প্রতিরোধে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা) রাখার জন্য আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে। তবে যারা চীন থেকেই ১৪ দিনের হিসাবে পর্যবেক্ষণে ছিল, তাদের অবশিষ্ট দিনগুলোর জন্য পর্যবেক্ষণে রাখা হবে।

বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহরীয়ার সাজ্জাদ কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ইতিমধ্যেই তাদের রক্তের স্যাম্পল গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

আগতদের মধ্যে ৩১৩ জন পূর্ণ বয়স্ক নারী-পুরুষ ও তিনজন শিশু বলে জানা গেছে।

এ বিষয়ে পরে আনুষ্ঠানিক ব্রিফিং হবে বলে জানানো হয়েছে।

দুপুর একটার দিকে বিমানবন্দর থেকে বিআরটিসির দুটি এসি বাস ও বিমানবন্দরের একটি অ্যাম্বুলেন্সে আগতদের হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।

উহানের তিয়ানহি ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে স্থানীয় সময় শনিবার ভোর পৌনে ৬টায় (বাংলাদেশ সময় সকাল পৌনে ৮টায়) তাদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ঢাকার উদ্দেশে উড়াল দেয়। উড়োজাহাজটিতে চারজন ডাক্তার, পাইলট ছাড়াও ১১ জন কেবিন ক্রু, চারজন ককপিট ক্রু ও দুজন প্রকৌশলী রয়েছেন বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ