1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ফিরছেন উহানে আটকে পড়া বাংলাদেশিরা, রওনা দিয়েছে বিমান

Reporter Name
  • Update Time : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪১ Time View

করোনাভাইরাসের কারণে চীনের উহান নগরীতে আটকে পড়া ৩১৬ জন বাংলাদেশিকে নিয়ে আজ বেলা ১১টা ৫০ মিনিটে ফিরছে বিমানের বিশেষ ‘রেসকিউ ফেরি ফ্লাইট’ বিজি-৭০০২।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বিমানের এই বিশেষ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উহানের উদ্দেশে ছেড়ে যায়। উহানের তিয়ানহে বিমানবন্দর থেকে যাত্রীদের নিয়ে রাত ২টার দিকে ফ্লাইটটি ঢাকায় ফেরার কথা থাকলেও প্রয়োজনীয় কাজ শেষ করতে দেরি হয়ে যায়।

উহানের তিয়ানহি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে রাতভর অপেক্ষার পর স্থানীয় সময় শনিবার ভোর পৌনে ৬টায় (বাংলাদেশ সময় সকাল পৌনে ৮টায়) তাদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ঢাকার উদ্দেশে উড়াল দেয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার আজ সকাল সাড়ে ৯টায় কালের কণ্ঠকে বলেন, ‘বিমানের রেসকিউ ফেরি ফ্লাইট বিজি ৭০০২ ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছে। এটি শনিবার দুপুর ১১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এই ফ্লাইটে মোট ৩১৬ জন যাত্রী ফিরছেন যার মধ্যে ৩০১ জন প্রাপ্তবয়স্ক, ১২ জন শিশু এবং তিন জন নবজাতক রয়েছেন।’

তিনি জানান, এছাড়া উড়োজাহাজটিতে চারজন ডাক্তার, পাইলট ছাড়াও ১১ জন কেবিন ক্রু, তিনজন ককপিট ক্রু, দুজন প্রকৌশলী রয়েছেন।

ফেরত আসা যাত্রীদের প্রথমে কোয়ারেন্টাইনে (সংক্রমণ প্রতিরোধে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা) রাখার জন্য আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। সেখানে তাদের ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে। তবে যারা চীন থেকেই ১৪ দিনের হিসাবে পর্যবেক্ষণে ছিল, তাদের অবশিষ্ট দিনগুলোর জন্য পর্যবেক্ষণে রাখা হবে। হজ ক্যাম্পে তাদের নিরাপত্তার দায়িত্বে পুলিশের সঙ্গে সেনা সদস্যরাও থাকবেন। পরিবারের সদস্যদের হজ ক্যাম্পে অযথা ভিড় না করে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বিমানবন্দর সূত্র জানায়, বিমানের বিশেষ ফ্লাইট বিজি-৭০০১ গতকাল ৬টার ঢাকা ছেড়ে যায়। ৪১৯ আসনের বোয়িং ৭৭৭-৩০০ ইআর চীনে অধ্যয়রত শিক্ষার্থীদের বিভিন্ন স্থান থেকে উহানের তিয়ানহে আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে গেছে চীনে বাংলাদেশ দূতাবাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ