1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

গণমাধ্যমকে তরুণ প্রজন্মের জন্য আস্থার জায়গা তৈরি করতে হবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০
  • ৪০ Time View

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ উন্নত জাতি গঠনে গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে বলেছেন, আগামী দিনের তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা যাতে গণমাধ্যমের ওপর আস্থা রেখে দেশ গড়ার কাজে ভূমিকা রাখতে পারে, গণমাধ্যমকে সেই আস্থার জায়গা তৈরি করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশে গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে। তবে কিছু কিছু অনলাইন গণমাধ্যমে গুজব ছড়ানোর পাশাপাশি অসত্য খবর প্রকাশ করা হয়। এতে জনমনে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। এগুলো বন্ধ করে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।

তথ্যমন্ত্রী আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দৈনিক সকালের সময় পত্রিকার চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

পত্রিকার সম্পাদক মো. নূর হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি এবং সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহম্মদ বিশেষ অতিথি ছিলেন।

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি অনুসন্ধানী রিপোর্ট করার আহবান জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ