1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

৬ ফেব্রুয়ারির আগে উহান থেকে কোনো বাংলাদেশি ফিরতে পারবে না

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০
  • ৪০ Time View

৬ ফেব্রুয়ারির আগে চীনের উহানে আটকাপড়া কোনো বাংলাদেশি ফিরতে পারবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ইতিমধ্যে বাংলাদেশ সরকার থেকে চীনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। চীনের কর্তৃপক্ষ ১৪ দিনের আগে তাদেরকে ছাড়তে রাজি হয়নি।

আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এতথ্য জানান।

একইসঙ্গে স্বাস্থ্য মন্ত্র জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন পর্যন্ত কোথাও করোনাভাইরাসের কারণে ভ্রমণের ওপরে নিষেধাজ্ঞা আরোপের নির্দেশনা দেয়নি। তবে আমরা অধিকতর সতর্কতার জন্য সাময়িক সময়ে চীনে যাতায়াত নিরুৎসাহিত করছি। অন্যদিকে বাংলাদেশে যে চীনা নাগরিকরা আছেন তাদের দিকে নজর রাখা হচ্ছে।

মন্ত্রী বলেন, এখনো দেশে কোনো করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া যায়নি। একজন চীনের নাগরিক ইউনাইটেড হাসপাতালে সাধারণ সর্দি-কাশি জ্বর নিয়ে ভর্তি হয়েছে। তবে এখন তিনি সুস্থ আছেন নিজেই দেশে ফিরে যেতে চান।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ঢাকার কুর্মিটোলা হাসপাতাল ও সংক্রামক ব্যাধি হাসপাতাল বিশেষভাবে আইসোলেটেড ইউনিট প্রস্তুত করা হয়েছে। সেই সঙ্গে সারাদেশের মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জেলা হাসপাতালের একইভাবে আইসোলেটেড ইউনিট প্রস্তুত রাখতে বলা হয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক সাংবাদিকদের জানান, গত ১৫ দিনে দুই হাজার ৩০৮ জন যাত্রী স্ক্যান করা হয়েছে। প্রতিদিন তিন থেকে চারটি উড়োজাহাজে যাতায়াতকারী সবাইকেই স্ক্যান করা হচ্ছে।

ব্রিফিংয়ে স্বাস্থ্য সচিব মোঃ আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ