1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

পুরনো ঢাকার উন্নয়নে সাতটি জায়গা নির্ধারণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০
  • ৪১ Time View

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম সংসদে জানিয়েছেন, পুরনো ঢাকার নাগরিক সমস্যা সমাধানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যে নগর পুনঃউন্নয়ন প্রকল্প গ্রহণের জন্য পুরনো ঢাকার সাতটি জায়গা নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এতথ্য জানান। সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি আরো জানান, নগর পুনঃউন্নয়ন প্রকল্প গ্রহণের জন্য প্রাথমিকভাবে পুরনো ঢাকার ইসলামবাগ, চকবাজার, মৌলভীবাজার, বংশাল, হাজারীবাগ, কামরাঙ্গীচর ও লালবাগে ৭টি সম্ভাব্য স্থান নির্ধারণ করা হয়েছে। এছাড়া ইতোমধ্যে হাজারিবাগ ট্যানারি এলাকাকে একটি মিশ্র এলাকা হিসেবে গড়ে তুলতে কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

একই প্রশ্নের জবাবে রেজাউল করিম জানান, নগর পুনঃউন্নয়ন প্রকল্প গ্রহণের জন্য সমীক্ষা প্রতিবেদন পরিচালনা করার জন্য টার্মস অব রেফারেন্সস প্রণয়নের কাজ চলছে। এছাড়া নগর পুনঃউন্নয়ন ধারণা বাংলাদেশে নতুন হওয়ায় এর কারিগরি ও আর্থিক পৃষ্ঠপোষকতার জন্য বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় সাধনের কাজ চলছে।

আওয়ামী লীগের সদস্য নাছিমুল আলম চৌথুরীর প্রশ্নের জবাবে গণপূর্ত মন্ত্রী জানান, ভিশন-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে স্বল্প আয়ের মানুষের সুবিধার জন্য ‘সবাব জন্য আবাসন’ নিশ্চিত করতে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। জমি প্রাপ্তি সাপেক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনে কুমিল্লায় ফ্ল্যাট প্রকল্প নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ