1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনায় সুপ্রিমকোর্টে ঘড়ি স্থাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০
  • ৪০ Time View

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সুপ্রিম কোর্টে ক্ষণগণনার ঘড়ি স্থাপন করা হয়েছে। আজ রবিবার বিকেলে সুপ্রিম কোর্টের পুরাতন ভবনের সামনে এই ঘড়ি স্থাপন করা হয়। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বোতাম টিপে ক্ষণগণনার ঘড়ি উদ্বেধন করেন।

এ সময় সুপ্রিম কোর্টে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান, হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম. ইনাতেুর রহিম, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম, বিচারপতি জেবিএম হাসান, বিচারপতি মো. খসরুজ্জামান এবং বিচারপতি মো. শাহিনুর ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর, আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভুইয়া, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির গত ১৯ জানুয়ারির সভায় ওই ঘড়ি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করবে কমিটি। একটি স্মরণিকা প্রকাশ করবে। এরপর এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে আলোচনা সভা এবং পরবর্তীতে অক্টোবর মাসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এ ছাড়াও বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে। সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত সুপ্রিম কোর্টে এ কার্যক্রম চলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ