1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ডিএনএ পরীক্ষায় মজনুর ধর্ষণে সম্পৃক্ততা মিলেছে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০
  • ৩৯ Time View

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া মজনুর ডিএনএ পরীক্ষায় ধর্ষণে সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির ফরেনসিক বিভাগের উপ-মহাপরিদর্শক শেখ নাজমুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ মামলায় গ্রেপ্তার মজনু ৭ দিনের রিমান্ড শেষে বর্তমানে কারাগারে রয়েছে।

মামলার আলামত হিসেবে এ ডিএনএ রিপোর্ট শিগগিরই তদন্ত সংস্থা আদালতে জমা দেবে বিচারকার্যের গুরুত্বপূর্ণ দালিলিক প্রমাণ হিসেবে।

উপ-মহাপরিদর্শক শেখ নাজমুল আলম বলেন, ধর্ষণের ঘটনাস্থল ও বিশ্ববিদ্যালয়ছাত্রীর ব্যবহৃত জিনিসপত্র থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেগুলোর সঙ্গে মজনুর ডিএনএ নমুনা মেলানোর পরীক্ষা করা হয় ল্যাবে।

গত ৫ জানুয়ারি সন্ধ্যায় কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নেমে যাওয়ার পর ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়। সন্ধ্যা ৭টার দিকে তিনি কুর্মিটোলা বাসস্ট্যান্ডে বাস থেকে হেটে যাওয়ার সময় একজন অজ্ঞাত ব্যক্তি তার মুখ চেপে ধরে সড়কের পেছনে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের পাশাপাশি নির্যাতনও করে। পরে রাত ১২টার দিকে ওই ছাত্রীকে ঢামেক হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করানো হয়। এ ঘটনার দুইদিন পর ধর্ষক মজনুকে বনানী থেকে গ্রেপ্তার করে র‍্যাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ