1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ছাত্রলীগ কোনো তদবির পার্টি নয় : বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০
  • ৪০ Time View

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ছাত্রলীগ কোনো তদবির পার্টি নয়। ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শিক সংগঠন। ছাত্রলীগকে দেশের সকল উন্নয়ন কাজে সম্পৃক্ত থাকতে হবে।

আজ শনিবার সন্ধ্যায় পীরগাছা উপজেলা ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ছাত্রলীগের গৌরব ধরে রাখতে হবে পীরগাছা উপজেলা ছাত্রলীগকে। ছাত্রলীগ হবে সন্ত্রাস ও মাদকমুক্ত। পাশাপাশি পড়ালেখাও চালিয়ে যেতে হবে।

উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়াশিম আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান চৌধুরী তুহিন, পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কানন ও পীরগাছা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ শাফায়েত জামিল প্রমুখ।

ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে পীরগাছা উপজেলা ছাত্রলীগের আয়োজনে ছাত্র সমাবেশ, সংগঠনের সাবেক ছাত্র নেতাদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে একটি শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এসে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ