1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

রাজধানীতে দুই ছাত্রকে অপহরণের অভিযোগ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০
  • ৪০ Time View

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে দুই ছাত্রকে অপহরণের অভিযোগ পেয়েছে পুলিশ। তারা হলেন কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের এ-লেভেল পড়ুয়া ছেলে তানজিম আল ইসলাম দিবস (১৭) ও তার শ্যালক খালিদ হাসান ধ্রুব (১৯)।

এদের মধ্যে দিবস ধানমন্ডির ভার্টিক্যাল হরাইজন ইংলিশ মিডিয়াম স্কুলের এ লেভেলের ও ধ্রুব ঢাকা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। মঙ্গলবার দুপুরে মোহাম্মদপুরের তাজমহল রোডের মিনার মসজিদ এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। অপহরণকারীরা দিবসের পরিবারের সদস্যদের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।

গতকাল শুক্রবার এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা করেছেন দিবসের বাবা ফখরুল ইসলাম। থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগ অপহৃতদের উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের চেষ্টা করছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, অপহৃত দিবস ঘটনার দিন সকালে জিগাতলার ভাড়া বাসা থেকে সকালে মহাখালীতে যায়। সেখান থেকে দুপুরে তার মামা ধ্রুবর সঙ্গে মোহাম্মদপুরের তাজমহাল রোডে কাজ শেষ করে বাসায় ফেরার কথা ছিল। কিন্তু, এরপর থেকেই পরিবারের সদস্যরা তাদের দুজনেরই মোবাইল বন্ধ পায়। পরে খবর পেয়ে কুড়িগ্রাম থেকে দিবস ও ধ্রুবের পরিবারের সদস্যরা ঢাকায় আসেন। প্রাথমিক অনুসন্ধানে তাদের সবশেষ অবস্থান তেজগাঁও এলাকায় হওয়ার কারণে তারা ঘটনার দিনই তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ১১৭৮) করেন। পরে তেজগাঁও থানা পুলিশ তথ্য-প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান করে অপহৃত হওয়ার ঘটনাস্থল মোহাম্মদপুর বলে জানতে পারে। পরবর্তীতে অভিযোগটি আবার মোহাম্মদপুর থানায় ফরোয়ার্ড করে পাঠানো হয়।

অপহৃত হওয়া দুই শিক্ষার্থীর স্বজন ও এজাহার সূত্রে জানা গেছে, ঘটনার পরদিন বুধবার (রাত সাড়ে ৩টার দিকে অপহৃত দিবসের মায়ের মোবাইলে কল করে দিবস ও ধ্রুবকে অপহরণ করা হয়েছে বলে জানানো হয়। তাদের মুক্তি দেওয়ার বিনিময়ে অপহরণকারীরা ৫০ লাখ টাকা দাবি করে। এ সময় তারা র‌্যাব-পুলিশের কাছে না যাওয়ার হুমকি দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গেলে দুজনকেই হত্যা করা হবে বলেও হুমকি দেয়।

অপহৃত শিক্ষার্থীদের একজন স্বজন জানান, অপহরণকারীরা ঘটনার তৃতীয় দিন মধ্যরাতে ফোন দিয়ে প্রথমে থানায় জিডি করার জন্য অশ্লীল ভাষায় গালাগালি করে। পরবর্তীতে অপহরণকারীরা অপহৃতদের সঙ্গে কথা বলিয়ে দিয়ে দ্রুত ৫০ লাখ টাকা যোগাড় করতে বলে। র‌্যাব-পুলিশের কাছে না গিয়ে ৫০ লাখ টাকা রেডি রাখতে বলে।

দুই শিক্ষার্থী অপহরণের ঘটনা অনুসন্ধানকারী ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শাহাদাত হোসেন সুমা বলেন, অপহরণকারীদের অবস্থান শনাক্ত ও গ্রেফতার করে দুই ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ