1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নবগঠিত কমিটি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০
  • ৩৭ Time View

কেন্দ্রীয় আওয়ামী লীগের নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দকে নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে আজ শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে পৌঁছান প্রধানমন্ত্রী। নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের পৌঁছাতে বিলম্ব হওয়ায় সময়সূচিতে কিছুটা পরিবর্তন হয়। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসার পর দুপুর ১টায় প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। এরপর ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নামাজের পর বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে, বেলা ১১টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করেন। এ সময় হেলিপ্যাডে কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাঁকে স্বাগত জানান। পরে প্রধানমন্ত্রী বেলা ১১টা ২০ মিনিটে সড়ক পথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে পৌঁছান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ