1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

‘তাবিথের ওপর হামলার ঘটনা গুরুত্বের সাথে দেখা উচিত’

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারি, ২০২০
  • ৪১ Time View

‘ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলার ঘটনা গুরুত্ব সহকারে দেখা উচিত নির্বাচন কমিশনের। এ ধরনের হামলার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকেও নজর দেওয়া দরকার।’

আজ বুধবার (২২ জানুয়ারি) সকালে কক্সবাজারের লিংরোড-লবনী পয়েন্ট চারলেন সড়কের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা ইস্যুকে সরকার খুবই গুরুত্ব সহকারে দেখছে। যত দ্রুত সম্ভব রোহিঙ্গা প্রত্যাবাসনে উদ্যোগ নেয়া হবে। সেই লক্ষ্যে মিয়ানমারের ওপর আন্তর্জাতিকভাবে চাপ অব্যাহত রেখেছে সরকার।

এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, রাজনীতির মাঠে এখন নালিশ পার্টির উপাধি পেয়েছে বিএনপি। তাঁরা শুধু বিদেশি কূটনীতিকদের কাছে গিয়ে সরকারের বিরুদ্ধে নালিশ করছেন। জনসমর্থন হারিয়ে তাঁরা এখন দেউলিয়া।

কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ