1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ভুয়া ওয়ারেন্ট ইস্যুকারী খুঁজতে সিআইডির কমিটি গঠন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০
  • ৪০ Time View

বিভিন্ন ব্যক্তির নামে ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা কোথা থেকে জারি হয় এবং এরসঙ্গে কারা জড়িত তাদের খুঁজে বের করতে চার কর্মকর্তার নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে সিআইডি। সিনিয়র পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন মিঞার নেতৃত্বে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- অতিরিক্ত এসএসপি ফারুক আহমেদ, সহকারী পুলিশ সুপার মো. রেজাউল হক ও পরিদর্শক মো. আসাদুজ্জামান।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চকে আজ মঙ্গলবার এই কমিটি গঠনের তথ্য জানানো হয়েছে।

সিআইডির অতিরিক্ত ডিআইজি খোন্দকার রফিকুল ইসলামের স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। আদালত এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।

এর আগে গত ১০ ডিসেম্বর এক আদেশে হাইকোর্ট এক আদেশে ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা কোথা থেকে জারি হয় এবং এরসঙ্গে কারা জড়িত তাদের খুঁজে বের করতে সিআইডিকে নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ