1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ট্রাফিক সিগন্যালের অব্যবস্থাপনার কারণ জানতে চান হাইকোর্ট

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারি, ২০২০
  • ৪০ Time View

অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সিস্টেম পরিচালনা ও মনিটরিং-এর জন্য একমাসের মধ্যে বিধিমালা তৈরি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ট্রাফিক সিগন্যাল পরিচালনায় অব্যবস্থাপনার কারণ চিহ্নিত করে তা প্রতিবেদন আকারে দাখিল করতে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)-কে নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মনোজ কুমার ভৌমিকের করা এক রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়। সিগন্যাল সিস্টেম মনিটরিং-এ অব্যবস্থাপনা নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এই রিট আবেদন করা হয়।

রিট আবেদনকারী নিজেই শুনানি করেন। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সুলাইমান হাওলাদার মিন্টু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। আদালত অন্তবর্তীকালীন নির্দেশনার পাশাপাশি রুল জারি করেছেন।

রুলে অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সিস্টেম পরিচালনা ও মনিটরিং-এ অব্যবস্থাপনা দূর করতে সংশ্লিষ্টদের নিস্ক্রীয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র ও স্থানীয় সরকার সচিব, পুলিশ মহাপরির্দশক, ডিএমপি কমিশনার, পুলিশ কমিশনার (ট্রাফিক), দুই সিটি কর্পোরশনের সিইওসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদেশের পর আইনজীবী জানান, ট্রাফিক সিগন্যালের বাতি ঠিকঠাক মতো জ্বলে না। দেখা যায়, একদিকে বাতি জ্বলছে, তারপরও ট্রাফিক পুলিশ হাতের ইশারায় গাড়ি থামাচ্ছে। সিগন্যাল দিচ্ছে। ফলে দিনের পর দিন ট্রাফিক সিগন্যালের অব্যবস্থাপনার জন্যে অনাকাক্ষিত দুর্ঘটনা ঘটছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ