1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

সংসদের দক্ষিণ প্লাজায় এমপি মান্নানের প্রথম জানাজা সম্পন্ন

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারি, ২০২০
  • ৪১ Time View

বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের প্রথম নামাজে জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়।

আব্দুল মান্নানের জীবনী পাঠ করেন সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। আব্দুল মান্নানের ছেলে সাখাওয়াত হোসেন তার বাবার ভুলত্রুটির জন্য ক্ষমা চান। জানাজার পর ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেয়া হয়। এ সময় বিউগলের করুণ সুর বেজে ওঠে।

জানাজার অনুষ্ঠানে সংসদ সদস্য, জাতীয় সংসদের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগের নেতাকর্মী, বিভিন্ন মন্ত্রণালয়ে শীর্ষ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শেণি-পেশার মানুষ অংশ নেন।

শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রলীগের সাবেক সভাপতি এমপি আব্দুল মান্নান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ