1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

সিপিবির সমাবেশে বোমা হামলায় ১০ জনের মৃত্যুদণ্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারি, ২০২০
  • ৪৫ Time View

২০০১ সালে পল্টনে সিপিবির সমাবেশে বোমা হামলা ও হত্যার ঘটনায় করা মামলার রায়ে ১০ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন।

মামলার রায় উপলক্ষে আদালতে আজ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

এর আগে আজ সকাল ১০টার আগেই এ মামলার চার আসামিকে আদালতে হাজির করা হয়। আসামিদের মধ্যে আজ শওকত ওসমান, সাব্বির আহমেদ, আরিফ হাসান সুমন ও মঈন উদ্দিনকে আজ সকালেই আদালতে হাজির করা হয়। এছাড়া আসামিদের মধ্যে ভিন্ন মামলায় জঙ্গি নেতা মুফতি আবদুল হান্নানের ফাঁসি আগেই কার্যকর হয়েছে আর পলাতক রয়েছেন সাত জন।
মামলার আসামিরা হলেন-হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি আব্দুল হান্নান, হুজির সদস্য মুফতি মঈন উদ্দিন শেখ, আরিফ হাসান সুমন, মাওলানা সাব্বির আহমেদ, শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, মো. মশিউর রহমান, জাহাঙ্গীর আলম বদর, মহিবুল মুত্তাকিন, আমিনুল মুরসালিন, মুফতি আব্দুল হাই, মুফতি শফিকুর রহমান, রফিকুল ইসলাম মিরাজ ও নূর ইসলাম।

১৯ বছর আগে (২০ জানুয়ারি ২০০১) ওই বোমা হামলায় নিহত হন পাঁচজন। আহত হন ২০ জন।

এর আগে সাক্ষ্য-প্রমাণে আসামিদের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণ করতে সক্ষম হওয়ার দাবি করে তাঁদের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ।

এদিকে পল্টন ময়দানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মহাসমাবেশে বোমা হামলা ও হত্যাকাণ্ডের ১৯তম বার্ষিকী আজ ২০ জানুয়ারি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ