1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

বগুড়া-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আব্দুল মান্নান আর নেই

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০
  • ৪৪ Time View

বগুড়া: হাসপাতালে চিকিৎসাধীন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল মান্নান আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৭০ বছর।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, সকাল ৮টা ১৫ মিনিটে এমপি আব্দুল মান্নানের লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়।

এদিকে আব্দুল মান্নানের ব্যক্তিগত সহকারী মতিউর রহমান মতি জানান, বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দিনগত রাত সোয়া ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে আব্দুল মান্নানকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে লাইফসাপোর্টে নেওয়া হয়।

আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানের পৈতৃক বাড়ি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি এলাকায়। ময়মনসিংহে প্রতিষ্ঠিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (বাকসু) ভিপি ছিলেন তিনি। ৮০’র দশকে ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেন আব্দুল মান্নান।

আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশ নিয়ে ২০১৪ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। এরপর ২০১৮ সালেও এমপি নির্বাচিত হন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ