1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

দ্বিতীয় ওয়ানডেতে স্বরূপে ফিরল ভারতের ব্যাটিং

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২০
  • ৫৫ Time View

অস্ট্রেলিয়ার কাছে সিরিজের প্রথম ওয়ানডেতে ১০ উইকেটের হারের লজ্জা পেয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। ওই ম্যাচে ব্যাটে-বলে কোনোক্ষেত্রেই ভারতীয় ক্রিকেটাররা পারফর্ম করতে পারেননি। দল গঠনেও ছিল খুঁত। আজ লোকেশ রাহুলকে পাঁচ নম্বরে পাঠিয়ে একাদশ তৈরি করেছে ভারত। স্বমহিমায় ফিরেছে তাদের ব্যাটিং। রাজকোটে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ৩৪০ রান।

প্রথম ম্যাচের পুনরাবৃত্তি করে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। তবে ভারতের ব্যাটিং আজ দারুণ হয়েছে। ৮১ রানের ওপেনিং জুটি উপহার দিয়েছেন রোহিত শর্মা আর শিখর ধাওয়ান। রোহিত ৪২ রানে আউট হলেও ইনজুরি কাটিয়ে ফেরা ধাওয়ান চলে গিয়েছিলেন সেঞ্চুরির কাছে। কিন্তু ৯০ বলে ৯৬ করা ধাওয়ানের সেঞ্চুরির স্বপ্ন ধুলিস্ন্যাত হয়ে যায় রিচার্ডসনের বলে মিচেল স্টার্কের তালুবন্দি হয়ে। নিজের প্রিয় তিন নম্বরে নেমে অধিনায়ক বিরাট কোহলি খেলেছেন ৭৬ বলে ৭৮ রানের ইনিংস। এক অর্থে তিনিও সেঞ্চুরি মিস করেছেন।

দ্বিতীয় উইকেটে ধাওয়ান-কোহলির জুটি হয়েছিল ১০৩ রানের। সেঞ্চুরি মিস করার এই তালিকায় আরও এক নাম লোকেশ রাহুল। মিডল অর্ডারে নেমে মাত্র ৫২ বলে ৮০ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন এই স্বীকৃত ওপেনার। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ৭৮ এবং রবীন্দ্র জাদেজার সঙ্গে রাহুলের জুটি হয়েছে ৫৮ রানের। জাদেজার ১৬ বলে ২০ রানে ভারতের স্কোর দাঁড়িয়েছে ৬ উইকেটে ৩৪০ রান। অ্যাডাম জাম্পা নিয়েছেন ৩ উইকেট, ২ উইকেট নিয়েছেন কেন রিচার্ডসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ