1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে দুই দেশের সুবিধাজনক সময়ে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান

একটা অনুষ্ঠান করে তবেই একসঙ্গে থাকা শুরু করব : গুলতেকিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২০
  • ৭৪ Time View

খুব শিগগিরই একটা অনুষ্ঠান করে যুগলজীবনের নতুন পথচলা শুরু করবেন বলে জানিয়েছেন গুলতেকিন খান ও আফতাব আহমেদ। গত রবিবার প্রথম আলোর ‘বর্ষসেরা বই ১৪২৫’-এর অনুষ্ঠানে তারা এ কথা জানান।

গুলতেকিন বলছিলেন, ‘আসলে আমাদের আক্দ হয়েছে। একটা অনুষ্ঠান করে তবেই একসঙ্গে থাকা শুরু করব। আমরা ভালোই আছি।’

গুলতেকিনের কথার সূত্র ধরে নতুন জীবনসঙ্গী কবি আফতাব আহমদ যোগ করেন, ‘আমাদের দুজনেরই পরিবার আছে। পরিবারটা তাই নতুন নয়। বরং এক্সটেনডেড হয়েছে।’

সম্প্রতি গুলতেকিন খান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফতাব আহমদকে বিয়ে করেন। নতুন এই দম্পতির পরিবারসূত্রে এ তথ্য নিশ্চিত করার পর গত বছর ১৪ নভেম্বর তা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। সে সময় বলা হয়েছিল, ‘সম্প্রতি ঢাকাতেই ছোট পরিসরে গুলতেকিন-আফতাবের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।’

প্রয়াত কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খান। গুলতেকিনের সঙ্গে হ‌ুমায়ূন আহমেদের বিয়ে হয় ১৯৭৩ সালে। ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়। আফতাব আহমদ আগে বিয়ে করেছিলেন। সেই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে প্রায় ১০ বছর আগে। আফতাব আহমদ অভিনেত্রী আয়েশা আখতারের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ