1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

সৌদি আরবে ১৮৪ জনের শিরশ্ছেদ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২০
  • ৫৩ Time View

২০১৯ সালে মধ্যপ্রাচ্যের কট্টরপন্থি দেশ সৌদি আরবে ১৮৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গত ছয় বছরে এই সংখ্যা সর্বোচ্চ। এদের মধ্যে তিনজনই কম বয়সী, যারা গণতন্ত্রকামী বিক্ষোভে অংশ নিয়েছিল।

এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে ২০১৯ সালে ১৮৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোরকে বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতন করার পর শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ওই কিশোরের অপরাধ হচ্ছে সে হোয়াটসঅ্যাপে বিক্ষোভ নিয়ে বার্তা দিয়েছিল।

সন্ত্রাসবাদে দোষী সাব্যস্ত হওয়ায় আব্দুল করিম আল হাওয়াজ নামে ২১ বছর বয়সী এক তরুণ এবং আরও ৩৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গত বছরের এপ্রিলের এক দিনেই এক সঙ্গে এসব লোকজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়।

এদের মধ্যে একজনকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয় এবং তার মরদেহ অনেক সময় পর্যন্ত সেভাবেই রেখে দেওয়া হয়। এ ধরনের অপরাধ যেন অন্যরা না করতে পারে সেজন্য সতর্কতা হিসেবেই এমন ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।

অপরদিকে ১৭ বছর বয়সী এক কিশোরকে বিমানের ফ্লাইট থেকে আটক করা হয়। সে ওয়েস্টার্ন মিশিগান বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছিল। এই অপরাধেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক আইন ও মৃত্যুদণ্ড কার্যকরের বিধান অনুযায়ী, ১৮ বছরের নিচে কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া নিষিদ্ধ। মৃত্যুদণ্ড কার্যকর হওয়াদের মধ্যে একজন ছিলেন সমকামী। এছাড়া আরও ৩৭ জন সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত থাকার অপরাধ স্বীকার করে নেওয়ায় তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

পরিসংখ্যান বলছে, মাদক পাচারের অভিযোগে ৮২ জন এবং খুনের ঘটনায় জড়িত থাকার অপরাধে ৫৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ১৮৪ জনের মধ্যে ৮৮ জন সৌদির নাগরিক, ৯০ জন বিদেশি নাগরিক এবং বাকি ছয়জনের পরিচয় জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ