1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

সোলাইমানিকে সর্বোচ্চ পদকে ভূষিত করল সিরিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২০
  • ৫০ Time View

যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে সর্বোচ্চ পদকে (মরনোত্তর) ভূষিত করেছে সিরিয়া। সোমবার তেহরান সফররত সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আলী আব্দুল্লাহ আইয়ুব ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামির কাছে এ পদক হস্তান্তর করা হয়।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পাঠানো সর্বোচ্চ পদকটি সোলাইমানির পরিবারের কাছে পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেন সালামি তেহরানে সিরিয়ার প্রধানমন্ত্রী ইমাদ খামিসের সঙ্গে বৈঠক করেছেন।

এসময় ইরান সব সময় সিরিয়ার সরকার ও জনগণের পাশে থাকবে বলে অঙ্গীকার করেন তিনি।

জেনারেল হোসেন সালামি বলেন, ইরান সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতাকে নিজেদের ভৌগোলিক অখণ্ডতা বলে মনে করে এবং এর প্রতি সর্বোচ্চ সম্মান দেখায়। তিনি আরো বলেন, সিরিয়া থেকে সব শত্রু উৎখাত না হওয়া পর্যন্ত ইরান সহযোগিতা অব্যাহত রাখবে।

এ সময় সিরিয়ার প্রধানমন্ত্রী ইমাদ খামিস বলেন, কাসেম সোলাইমানি হচ্ছেন গোটা মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্র, ইহুদিবাদী ইসরায়েল ও তাদের মিত্রদের পরাজয়ের স্থপতি। শহীদ সোলাইমানি মুসলিম বিশ্বের শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামে স্থায়ী প্রভাব রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ