1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

চীনের সড়কে রাক্ষুসে গর্ত, তলিয়ে গেল আস্ত বাস; নিহত ৬

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২০
  • ৪৮ Time View

হঠাৎ করেই বসে গেল চীনের রাস্তার একটা বড় অংশ। আর বিশাল ওই গর্তের মধ্যেই পড়ে যায় একটি বাস। এই ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ১৬ জন। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় চিংহাই প্রদেশে।

সোমবার স্থানীয় সময় বিকাল ৫টা ৩৬ মিনিটে চিংহাইয়ের প্রধান শহর শিনিংয়ের একটি হাসপাতালের সামনের চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। বাসটি সড়ক ভেঙে পড়ার পর বিস্ফোরণ ঘটে। সড়কটি ভাঙার পর প্রায় ১০ মিটার ব্যসের একটি গর্ত সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে দুর্ঘটনার সময় বাসে ঠিক কতজন যাত্রী ছিলেন সেটি এখনো জানা যায়নি। এদিকে বাসটি উদ্ধার করতে গিয়েও অনেকে আহত হয়ছেন বলে খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে ছটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা শঙ্কা মুক্ত। এই দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ