1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

আইসিটিতে বরাদ্দ বেড়েছে তিনগুণের বেশি

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ জুন, ২০১২
  • ১৩৯ Time View

২০১২-১৩ অর্থবছরের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে বাজেটে বরাদ্দ বেড়েছে। গত বাজেটের ১০৭ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩৬৭ কোটি টাকা করা হয়েছে। তবে অনুন্নয়ন খাতে বরাদ্দ কমানো হয়েছে পাঁচ কোটি টাকা।

তথ্য প্রযুক্তি খাতে এবারের বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২৯৪ কোটি টাকা। গত বছর এই খাতে ব্যয় ছিল মাত্র ২৯ কোটি টাকা।

অর্থমন্ত্রীর হিসাব অনুযায়ী, বিগত সাড়ে তিন বছর সরকার এই খাতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি সাফল্য অর্জন করেছে। এই সাফল্যকে নতুন উচ্চতায় নিতে সরকারের ঐকান্তিক প্রচেষ্টা চলমান আছে এবং সামনের দিনগুলোতেও থাকবে।

আগামী অর্থবছরে এখাতে অগ্রাধিকার দেওয়া হয়েছে ই-গর্ভনেন্স, ই-শিক্ষা, ই-বাণিজ্য ও ই-সেবায়।

অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় প্রান্তিক জনগণের কাছে ই-সেবা পৌঁছে দেওয়া, ডাকঘর ই-সেন্টার, ই-সেবার মানোন্নয়ন, ইন্টারনেট ও টেলিফোনের আওতা সম্প্রসারণ, আউটসোর্সিং গন্তব্য হিসেবে  বিশ্বে বাংলাদেশের স্বীকৃতি লাভ, তিন পার্বত্য জেলার ২২টি উপজেলাসহ দেশের ৪৫৫টি উপজেলায় ডিজিটাল এক্সচেঞ্জ স্থাপন, আঞ্চলিক তথ্য মহাসড়কে বাংলাদেশের যুক্ত হওয়াকে সরকারের সাফল্য হিসেবে তুলে ধরেন। অর্থমন্ত্রী সেই সঙ্গে গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্ক এবং জনতা টাওয়ারে সফটওয়্যার টেকনোলজি পার্ক, আইসিটি ইনকিউবেটর পরিচালনা কার্যক্রম অব্যাহত রাখা এবং ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে টেকনোলজি পার্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন।

তিনি বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সরকারের নির্বাচনী অঙ্গীকার হিসেবেই এসব করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ