1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ঢাকাবাসীর কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি : তাপস

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০
  • ৪২ Time View

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস বলেছেন, গণসংযোগে ঢাকাবাসীর থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। ঢাকাবাসী সাদরে আমাদের পরিকল্পনা গ্রহণ করেছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। ঢাকাবাসী আগামী ৩০ তারিখ নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নত ঢাকা গড়ার সুযোগ দেবে। তাদের সেবা করার সুযোগ দেবে বলে আমি আশা করছি।

আজ সোমবার (১৩ জানুয়ারি) রাজধানীর মানিকনগর বাসস্ট্যান্ড এলাকায় চতুর্থ দিনের নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন।

তাপস বলেন, উন্নত ঢাকা গড়তে মহাপরিকল্পনা গ্রহণ করছি আমরা। ৩০ বছর মেয়াদি মহাপরিকল্পনা করে আমরা উন্নত ঢাকা গড়ে তুলব। সেখানে প্রত্যেকটি রাস্তাঘাটের অবকাঠামো উন্নয়নের বিষয় থাকবে। গুরুত্ব পাবে পয়ঃনিষ্কাশনের বিষয়গুলোও। সকল নাগরিকের জন্য বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে উন্নত ঢাকা গড়তে নব সূচনার উন্মেষ হচ্ছে। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। প্রথম ৯০ দিনের মধ্যেই নাগরিকদের মৌলিক সুবিধা নিশ্চিত করা হবে। ঢাকার মধ্যে সকল সংস্থা সমন্বয় করে কাজ করবে। ঢাকার কোনও স্থানে কাজ হলে তিন বছরের মধ্যে অন্য সংস্থাকে কাজ করতে দেয়া হবে না।

মানিকনগর বাসস্ট্যান্ডে পথসভা শেষ করে তাপস মুগদা, খিলগাঁও ও সবুজবাগ এলাকায় জনসংযোগে যোগ দিয়ে নাগরিকদের কাছে নৌকা মার্কায় ভোট চান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ