1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

ঘন কুয়াশায় চট্টগ্রামের ফ্লাইট কলকাতায়

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০
  • ৪৭ Time View

ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে। এ অবস্থায় মাসকাট থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিমানবন্দরে নামতে না পেরে কলকাতা চলে গেছে।

আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে বিমানের ১২২ ফ্লাইটটি কলকাতা চলে যায়। ঘন কুয়াশার কারণে মাসকাট থেকে আসা ফ্লাইটটি শাহ আমানতে অবতরণ করতে না পেরে কলকাতা বিমানবন্দরে চলে যায়।

একই সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রমও ব্যাহত হয়। এ কারণে বিমানটি কলকাতায় নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে বিমান সূত্র।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। কুয়াশা কমলে ফ্লাইটটি আবার চট্টগ্রামে চলে আসবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ