1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ওমানের নতুন সুলতানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারি, ২০২০
  • ৪৪ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওমানের নতুন সুলতান হাইথাম বিন তারিককে তার সিংহাসনে আরোহণ উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন।

আজ এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী এই সিংহাসনে আরোহণকে তার নেতৃত্বের প্রতি ওমানের জনগণের আস্থা এবং বিশ্বাসেরই প্রতিফলন বলে উল্লেখ করেন।

তিনি বলেন, আমি মনে করি আপনার বিপুল অভিজ্ঞতা ও গভীর প্রজ্ঞার মাধ্যমে আপনি চলমান অগ্রগতি বজায় রাখতে এবং আন্তর্জাতিক অঙ্গনসহ দেশে ওমানকে আরো এগিয়ে নিতে সক্রিয় ভূমিকা পালনে সক্ষম হবেন।

শেখ হাসিনা বলেন, পারস্পরিক স্বার্থে দুদেশের মধ্যকার বিদ্যমান চমৎকার সম্পর্ক বজায় রাখতে তিনি নতুন সুলতানের সঙ্গে আরো আলাপ-আলোচনাসহ কাজ করার অপেক্ষায় রয়েছেন।

তিনি বলেন, আপনার দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে আগামী দিনগুলোতে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর ও বৈচিত্র্যময় হবে বলেও আমি বিশ্বাস করি।

প্রধানমন্ত্রী নতুন সুলতানের অব্যাহত সাফল্য, সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করেন। পাশাপাশি তিনি ভ্রাতৃপ্রতীম ওমানের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

ওমানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদের মৃত্যুর পর হাইথাম বিন তারিককে ওমানের নতুন শাসক হিসাবে ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ