1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

কাল থেকে বদলে যাচ্ছে ২৮ ট্রেনের সময়সূচি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০
  • ৪১ Time View

আগামীকাল ১০ জানুয়ারি (শুক্রবার) থেকে বদলে যাচ্ছে পশ্চিমাঞ্চল রেলওয়ের ২৮টি আন্তনগর ট্রেনের সময়সূচি। একই সময় বদলে পাল্টাচ্ছে ১৬টি ট্রেনের বন্ধের দিনও। পশ্চিমাঞ্চল রেলওয়ের ডেপুটি চিফ সুপারিনটেন্ডেন্ট ফুয়াদ হোসেন আনন্দ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

একতা এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস

এখন থেকে ঢাকা-পঞ্চগড় রুটে চলাচলকারী একতা এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসে কোনো বন্ধের দিন থাকছে না। সপ্তাহের প্রতিদিনই এ দুটি ট্রেন ঢাকা-পঞ্চগড় যাতায়াত করবে।

সীমান্ত এক্সপ্রেস, দোলনচাঁপা এক্সপ্রেস
এছাড়া চিলাহাটি থেকে খুলনা রুটে চলাচলরত সীমান্ত এক্সপ্রেস ও সান্তাহার থেকে দিনাজপুর রুটে চলাচলরত দোলনচাঁপা এক্সপ্রেসের নতুন বন্ধের দিন ঠিক করা হয়েছে। সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি সোমবার ও দোলনচাঁপা এক্সপ্রেস রবিবার বন্ধ থাকবে।

কপোতাক্ষ এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস
রাজশাহী-খুলনা রুটের কপোতাক্ষ এক্সপ্রেস শনিবারের পরিবর্তে মঙ্গলবার বন্ধ থাকবে। রাজশাহী থেকে ঢাকা রুটে চলাচলরত ধূমকেতু এক্সপ্রেস শুক্রবারের পরিবর্তে বুধবার এবং ঢাকা থেকে রাজশাহী রুটে শনিবারের পরিবর্তে বৃহস্পতিবার বন্ধ থাকবে।

সাপ্তাহিক বন্ধ পরিবর্তন করা হয়েছে আরো কয়েকটি ট্রেনের। পাবনা এক্সপ্রেস (রাজশাহী-পাবনা) সোমবার, বনলতা এক্সপ্রেস (রাজশাহী-ঢাকা) শুক্রবার, বেনাপোল এক্সপ্রেস (ঢাকা-বেনাপোল) বুধবার, কুড়িগ্রাম এক্সপ্রেস (ঢাকা-কুড়িগ্রাম) বুধবার, চাঁপাইনবাবগঞ্জ শাটল ট্রেন (রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ) বুধবার, ঢালারচল শাটল ট্রেন (ঈশ্বরদী-ঢালারচর) সোমবার এবং টাঙ্গাইল কমিউটার ট্রেন (ঢাকা-টাঙ্গাইল) শুক্রবার বন্ধ থাকবে।

রাজশাহী থেকে গোবরা রুটে চলাচলরত টুঙ্গিপাড়া এক্সপ্রেস সোমবার বন্ধ থাকবে। অন্যদিকে গোবরা থেকে রাজশাহী রুটে মঙ্গলবার বন্ধ থাকবে।

সময়সূচি পরিবর্তন

কপোতাক্ষ এক্সপ্রেস প্রতিদিন বিকেল সোয়া ২টায় রাজশাহী থেকে ছেড়ে খুলনায় পৌঁছাবে রাত ৮টা ১০ মিনিটে। খুলনা থেকে প্রতিদিন ভোর সোয়া ৬টায় ছেড়ে রাজশাহীতে পৌঁছাবে বেলা ১২টায়।

সাগরদাঁড়ি এক্সপ্রেস প্রতিদিন ভোর ৬টা ৪০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে খুলনায় পৌঁছাবে দুপুর ১২টা ১০ মিনিটে। খুলনা থেকে প্রতিদিন বিকেল ৪টায় ছেড়ে রাজশাহীতে পৌঁছাবে রাত ১০টায়।

ধূমকেতু এক্সপ্রেস প্রতিদিন রাত ১১টা ২০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে গিয়ে ঢাকায় পৌঁছাবে ভোর ৪টা ৪৫ মিনিটে। ঢাকা থেকে প্রতিদিন ভোর ৬টায় ছেড়ে রাজশাহীতে পৌঁছাবে রাত ১১টা ৪০ মিনিটে।

বিরতিহীন বনলতা এক্সপ্রেস প্রতিদিন ভোর ৬টা চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে দুপুর সাড়ে ১১টায়। ঢাকা থেকে প্রতিদিন দুপুর দেড়টায় ছেড়ে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছাবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

পদ্মা এক্সপ্রেস প্রতিদিন বিকেল ৪টায় রাজশাহী থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে রাত ৯টা ৪০ মিনিটে। ঢাকা থেকে প্রতিদিন রাত ১১টায় ছেড়ে রাজশাহী পৌঁছাবে ভোর সাড়ে ৪টায়।

সিল্কসিটি এক্সপ্রেস প্রতিদিন সকাল ৭টা ৪০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে দুপুর দেড়টায়। ঢাকা থেকে প্রতিদিন পৌনে ৩টায় ছেড়ে রাজশাহী পৌঁছাবে রাত ৮টা ৩৫ মিনিটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ