1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

‘মাই গভ’ অ্যাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারি, ২০২০
  • ৪০ Time View

১৭২ সেবার অঙ্গীকার নিয়ে উদ্বোধন করা হয়েছে ‘মাই গভ’ অ্যাপ। অ্যাপটিতে যেসব সেবা পাওয়া যাবে তার মধ্যে রয়েছে জরুরি সেবা, জমির খতিয়ান সংক্রান্ত তথ্য জানা, বিপদে পড়লে সাহায্য নেওয়াসহ নানান কিছু।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘তৃতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে এই অ্যাপ উদ্বোধন করেন। বাংলাদেশে তৈরি একটি স্মার্টফোনে অ্যাপটিতে ক্লিক করে এর উদ্বোধন করেন তিনি।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মন্ত্রী জুনা‌ইদ আহ্‌মেদ পলক এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

অ্যাপটি উদ্বোধনের পর সেখানে স্থাপিত বড়পর্দায় এর কার্যকারিতা সম্পর্কে একটি ভিডিও দেখানো হয়। ভিডিওটি থেকে জানা যায়, সরকারের মোট ১৭২টি সেবা পাওয়া যাবে এই অ্যাপের মাধ্যমে। কেউ বিপদে পড়লে অ্যাপটি খুলে মোবাইল ফোন ঝাঁকালে সরাসরি ৯৯৯ নম্বরে চলে যাবে ফোন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ