1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

ধর্ষককে শনাক্ত করেছেন ঢাবি ছাত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারি, ২০২০
  • ৪১ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় তিনজন সন্দেহভাজনের মধ্যে একজনকে ছবি দেখে শনাক্ত করেছে ওই ছাত্রী। সে ব্যক্তি অটোরিকশা চালক বলে জানা গেছে।
আজ বুধবার দুপুরের পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়ছে র্যাব সূত্র। সন্দেহভাজন ওই ব্যক্তিকে কখন আদালতে পাঠাবে এখনো জানায়নি।
এছাড়া সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে ছাত্রীর মোবাইল ফোনসহ মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
আজ বুধবার সকালে ধর্ষণকারী এক ব্যক্তি আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।
গত ৫ জানুয়ারি সন্ধ্যা সাতটার দিকে কুর্মিটোলা বাসস্ট্যান্ডে ঢাবির বাস থেকে নামার পর ওই ছাত্রীকে মুখ চেপে রাস্তার পাশে নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তি। সেখানে তাকে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ