1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

জনপ্রশাসনকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারি, ২০২০
  • ৪৫ Time View

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারি কর্মচারীদের জনসাধারণের কল্যাণে কাজ করতে হবে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য জনপ্রশাসনকে আন্তর্জাতিক মানে উন্নীত করা। এজন্য জনপ্রশাসনে কর্মরতদের আরো দক্ষ করে গড়ে তুলতে হবে । কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজ রবিবার ঢাকায় বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ১১৬ তম, ১১৭ তম এবং ১১৮ তম আইন ও প্রশাসন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি একথা বলেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারি কর্মচারীদের মূল দায়িত্ব জনগণের সেবা করা। তাই জনসাধারণের চাহিদা ভালোভাবে বুঝতে হবে এবং সে অনুযায়ী সেবা প্রদান করতে হবে। তাদের সমস্যাগুলো সমাধানে আন্তরিকভাবে কাজ করতে হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী এ সময় দক্ষতা ও দ্রুততার সাথে সেবা প্রদান করে সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার জন্য সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

ফরহাদ হোসেন বলেন, আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আর এই লক্ষ্য পূরণে সরকারি কর্মচারীদের আরো আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর বদরুন নেছার সভাপতিত্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। কোর্স পরিচালক খালেদ রহিম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ