1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

‘আমাদের সংসার নিয়ে এক সঙ্গেই আছি এবং ভালো আছি’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০
  • ৬৩ Time View

আমরা আমাদের সংসার নিয়ে এক সঙ্গেই আছি এবং ভালো আছি আলহামদুলিল্লাহ্। আপনাদের উল্টা পাল্টা নিউজে সত্যিই মানুষ বিভ্রান্ত হয়, প্লিজ স্টপ ইট।

কথাগুলো চিত্রনায়িকা মাহিয়া মাহির। দেশের কয়েকটি অনলাইন গণমাধ্যমে মাহিয়া মাহির বিয়ে ও বিচ্ছেদ সংক্রান্ত খবর প্রকাশ হয়। যেখানে বলা হচ্ছিল ‘মাহিয়া মাহির সংসারে ভাঙনের সুর’ এরই প্রেক্ষিতে মাহি শুক্রবার বিকেলে নিজের অবস্থান করে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।

গণমাধ্যমের খবরে বলা হয়- মিডিয়া পাড়ায় অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, ভালো নেই চিত্রনায়িকা মাহিয়া মাহি। সংসার জীবনের ইতি টানার পথেই হাঁটছেন অগ্নি’খ্যাত এই নায়িকা। বিষয়টি নিশ্চিত করেছেন মাহির একাধিক ঘনিষ্টসূত্র।

জানা গেছে, বেশ কয়েক মাস ধরে স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে তার বনিবনা হচ্ছে না। থাকছেন আলাদাও। এমনকি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও মাহির পোস্ট করা ছবিতে দেখা যায় না অপুকে। যদিও এ বিষয়ে মাস কয়েক আগে মুখ খুলেছিলেন মাহিয়া মাহি।

ওই সময় মাহি বলেছিলেন, ‘ব্যক্তিগত অভিমানের কারণে আপাতত অপুর সঙ্গে ছবি প্রকাশ করছেন না তিনি।’ তাও গত বছরের শুরুর কথা। এর মধ্যেও তাদের ‘ব্যক্তিগত অভিমান’ ভাঙেনি, এমনটাই বলছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। এখনও মাহি-অপু কেউই ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে একসঙ্গে কোনো ছবি প্রকাশ করেনি।

তবে সকল গুঞ্জনকে আড়ালে রেখে মাহি মুখ খুললেন এবং বললেন ভালো আছেন দুজনে, এক সঙ্গেই রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ