1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু: বাংলাদেশ ব্যাংক কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ তানভীর মোকাম্মেলের দুই সিনেমা বাদ পড়েছে ‘হালনাগাদ প্রক্রিয়ায়’: বিমান তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ নভেম্বর অজিত দোভালের ঢাকা সফর নিয়ে যা জানালেন ভারতীয় হাইকমিশনার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা রয়েছে ‘সিলেটে এআই ট্রেনিং সেন্টার স্থাপন করবে সরকার’

গরম ও তাপ প্রবাহে বিপর্যস্ত অন্ধ্র প্রদেশে: মারা গেছে ২৩৬ জন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ জুন, ২০১২
  • ১৭১ Time View

গত এপ্রিল থেকে শুরু হওয়া ব্যাপক তাপ প্রবাহ ও প্রচন্ড গরমের কারণে ভারতের মধ্য-দক্ষিণাঞ্চলীয় অন্ধ্র প্রদেশে ২৩৬ জন মানুষ মারা গেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

এ সময় রাজ্যের কোনো কোনো স্থানে তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। তবে গত কয়েকদিন আগে এ অঞ্চলে মৌসুমি বৃষ্টিপাত শুরু হওয়ায় পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে বলে জানা গেছে। এর মধ্যেও গত দুই দিন ধরে রাজধানী হায়দরাবাদে তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ওঠানামা করছে। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে আগামী দশদিন রাজ্যের উপকূলীয় এলাকা ও তেলেঙ্গানা অঞ্চলে একই আবহাওয়া বিরাজ করবে।

রাজ্যের ভিশাখাপট্টম জেলায় মারা গেছে ৫০ জন। সাম্প্রতিক তাপ প্রবাহে এই জেলাই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। এছাড়া আদিলাবাদ এবং পূর্ব গোদাবরি জেলায় তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াসে উঠে যাওয়ায় পরিস্থিতি শোচনীয় রুপ নেয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

গরমে ২৩৬ জন মারা যাওয়ার ঘটনায় এখনও কোনো মন্তব্য করেননি রাজ্যের জরুরি কর্তৃপক্ষের প্রধান টি রাধা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ