1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
১০ লাখ ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করে আশা জাগাচ্ছে দেশীয় মাধ্যম ফ্রিডার সিলেট নগরীতে ভেজাল পণ্য উৎপাদনের অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে বার্সেলোনা, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে বিশ্বকাপে খেলা কিশোররা সংবর্ধিত অনিবাসীদের অগ্রাধিকার শেয়ার ইস্যু ও লভ্যাংশ প্রত্যাবাসন সহজ করল বাংলাদেশ ব্যাংক ৭ নভেম্বর থেকে দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু ৭ নভেম্বর থেকে চলবে ঢাকা-দাম্মাম ফ্লাইট ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল শুরু, পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ ভারতের চোখে বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী ডাচ-বাংলা ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি

ভারতে হিন্দু নারীর শেষকৃত্য করল মুসলিম যুবকরা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জানুয়ারি, ২০২০
  • ৬২ Time View

ভারতে বিজেপি সরকার নাগরিক তালিকা (এনআরসি) আর নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) চাপিয়ে দেওয়ার চেষ্টার কারণে এক ধরনের অশান্তি বিরাজ করছে। হিন্দু–মুসলিম ‘‌বিভাজন নীতি’‌ নিয়ে সমালোচনাও হচ্ছে।

আর তার মাঝেই উঠে এসেছে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির। তামিলনাড়ুর ঘটনা। সেখানে দরিদ্র হিন্দু নারীর শেষকৃত্য সম্পন্ন করল একদল মুসলিম যুবক। ঘটনাটি ঘটেছে গত রবিবার তালিমনাড়ুর থানজাভুর জেলার আদিরামাপট্টিরাম শহরে।

সেখানেই দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন ৫৪ বছর বয়সী দেবী। গত সপ্তাহে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। আদিরামাপট্টিরামের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। গত রবিবার মৃত্যু হয় ওই হিন্দু নারীর।

দেবীর পরিবারে এমন কেউই নেই, যে তার দেখাশোনা করতে পারে। আর তাই এগিয়ে এলেন একদল মুসলিম যুবক। সবাই তারা শিক্ষার্থী। খাদির মৈনুদ্দিন কলেছের অধ্যাপক কে শইদ আহমেদ কবীর ও তার বন্ধুবান্ধবরাও এগিয়ে আসেন।

দেবীর মৃত্যুর পর তার শেষকৃত্য সম্পন্ন করেন তারা। ভেন্দাপাত্তাইয়ে ওই নারীর শেষকৃত্যু করা হয়। গ্রাম প্রশাসন এবং পুলিশের কাছ থেকে এজন্য অনুমতিও নিয়েছিলেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ