1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

মমতার মানসিক চিকিৎসার প্রয়োজন, ব্যক্তিগত আক্রমণ বিজয়বর্গীয়ের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯
  • ৫৪ Time View

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিক তালিকার প্রতিবাদে রাস্তায় নেমে বিরোধিতা করছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। প্রশ্ন তুলেছেন সিএএ-এনআরসি’র বৈধতা ও প্রয়োজনীয়তা নিয়ে।

এ নিয়ে আরো একবার তৃণমূল নেত্রীকে আক্রমণ করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত এই নেতার কথায়, আমার মনে হয় মমতা ব্যানার্জি মানসিক ভারসাম্য হারিয়েছেন।

সিএএ-এনআরসি বাতিলের দাবিতে পথে নেমে আন্দোলনের পঞ্চম দিন, গতকাল বৃহস্পতিবার রাজাবাজার থেকে মল্লিকবাজার পর্যন্ত মিছিল করেন তৃণমূল কংগ্রেস প্রধান।

মিছিল শুরু ও শেষের সমাবেশ থেকে নাগরিক আইন বিরোধী আন্দোলনে সামিল শিক্ষার্থীদের পাশে থাকার বার্তা দেন মমতা। শিক্ষার্থীদের নিশানা করলে ‘আগুন নিয়ে খেলা হবে’ বলে সতর্ক করেন বিজেপিকে।

সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়া দিয়েই বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, নাগরিকত্ব আইনের পরে অনুপ্রবেশকারীরা চিহ্নিত হবেন। ওরাই মমতার ভোটব্যাংক। তাই উত্তেজিত হয়ে মানসিক ভারসাম্য হারিয়েছেন উনি। তার মানসিক চিকিৎসার প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ