1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন

কালশীর পর এবার কামরাঙ্গীরচরের প্লাস্টিক কারখানায় আগুন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯
  • ৪৬ Time View

রাজধানীর মিরপুরের কালশীর বাউনিয়া বাঁধের বস্তির আগুন নিয়ন্ত্রণে আসার আগেই কামরাঙ্গীরচরে লোহার ব্রিজ ঢাল এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

জানা গেছে, বৃহস্পতিবার দিনগত রাত ১টা ৩০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন সাংবাদিকদের জানান, কালশীর আগুন না নিভতেই কামরাঙ্গীরচরে লোহার ব্রিজের ঢালে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। সেখারে ৬টি ইউনিট কাজ করছে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে রাজধানীর মিরপুরের কালশীর বাউনিয়া বাঁধের বস্তিতে আগুন লাগে। এর প্রায় দুই ঘণ্টা পর রাত ১টা ১৫ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ